৩১ আগস্টের পরিবর্তে ১ সেপ্টেম্বর হবে ছাত্রলীগের সমাবেশ

Super Admin
১৯ অগাস্ট ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে  ছাত্রলীগের ডাকা সমাবেশ ৩১ আগস্টে হচ্ছে না। সমাবেশ হবে ৩১ আগস্টের পরের দিন- ১ সেপ্টেম্বর।

এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে, সমাবেশের দিন সাপ্তাহিক ছুটি না হওয়ায় জনদুর্ভোগ এড়াতে এবং সার্বিক শৃঙ্খলার স্বার্থে এ তারিখ পেছানো হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো  জানানো হয়। ছাত্রলীগ আশা করছে, এ সমাবেশটি হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ। ১ সেপ্টেম্বর বিকাল ৩টায় রাজধানী ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

 

বিডি/আর/এমকে


মন্তব্য
জেলার খবর