২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৩

আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) রাজধানী ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

শনিবার (২২ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তি ও নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের এক দফা দাবিতে এ কর্মসূচি  দেওয়া হয়েছে।

শনিবার (২২ জুলাই) বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ হয়।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডি/আর/এমকে

সারাবাংলা/এজেড/একে


মন্তব্য
জেলার খবর