বৃহস্পতিবার ঢাকায় বিএনপির শোকমিছিল

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৩

রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (২০ জুলাই) শোকমিছিল করবে বিএনপি। সরকার পদত্যাগের একদফা দাবিতে নিজেদের পদযাত্রা কর্মসূচি পালনকালে দেশের বিভিন্ন স্থানে হামলা, গুলি ও হত্যার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কর্মসূচির ঘোষণা দেন। এদিন পদযাত্রা শেষে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে  বের হবে শোকমিছিলটি।

 

বিডি/আর/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর