সেপ্টেম্বর
মাস জুড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪ হাজার কোটির বেশি টাকা (২৭৬ কোটি মার্কিন ডলার)। আগের বছরের একই সময়ের তুলনায়
গত সেপ্টেম্বরে প্রবাসী আয় বেড়েছে ৩ শতাংশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের
হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
প্রাপ্ত
তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮৬ কোটি মার্কিন ডলার, পরের মাস আগস্টে ২৯৬ কোটি
৬৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স
এসেছে ৮৫৯ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স এসেছিল ৭৫৮
কোটি ৬০ লাখ ডলার।
হুন্ডি
প্রতিরোধে সরকারি নানা উদ্যোগ, রেমিট্যান্সের ক্ষেত্রে প্রণোদনা এবং ব্যাংকিং সেবা
সহজ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। রেমিট্যান্সের ধারাবাহিক প্রবৃদ্ধি অর্থনীতির
জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে