জাতীয় গ্রিডে প্রথম সৌর বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০১ অক্টোবর ২০২৬


সরকারি ভবনের অব্যবহৃত ছাদে বসানো সৌর প্যানেল থেকে প্রথম জাতীয় গ্রিডে  সৌর বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর)  ফেনীর ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে এ বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়া তথ্যমতে, ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়  প্রকল্পটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট। উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। তবে এ প্রকল্পের মোট ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন জানিয়েছেন, তিন উপজেলায় প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হতে পারে।

 

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর