অপারেশন ক্লিন হার্ট পরিচালনার পরিকল্পনা নেই

নিজস্ব প্রতিবেদক
০১ অক্টোবর ২০২৬


দেশে ‘অপারেশন ক্লিন হার্ট’ পরিচালনার কোনো পরিকল্পনা সরকারের নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য  সমন্বিতভাবে অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। তবে  এ জন্য নতুন কোনো যৌথ বাহিনী গঠন করা হয়নি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানী ঢাকার তেজগাঁওয়ে এক অনুষ্ঠান  এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনে কারও  অবহেলা বা কারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কেবল প্রত্যাহার নয়, বরং যথাযথ বিভাগীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ‘ক্রিমিনাল অফেন্স’ মামলা করা হচ্ছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর