ডেঙ্গুর ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
০১ অক্টোবর ২০২৬

 

দেশে ডেঙ্গু মোকাবেলায়  ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশের সব উপজেলা এবং জেলা হাসপাতালে পর্যায়ক্রমে এসব কিট পাঠানো হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানী ঢাকার কুর্মিটোলা হাসপাতালে এক অনুষ্ঠানে এ কথা  জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু টেস্ট কিটের পর্যাপ্ত মজুদ আছে। ডেঙ্গু মোকাবেলায় সরকার প্রস্তুত আছে ।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর