চট্টগ্রামের
সন্দ্বীপে আব্দুল করিম নামে একজনকে অপহরণ মামলায় ফাঁসানো ও তাকে গ্রেফতারের
প্রতিবাদে বিক্ষোভ মিছিল
করেছে মুছাপুর ইউনিয়নের সাধারণ মানুষ ও স্থানীয় নেতারা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে এনাম নাহার এলাকায় গিয়ে শেষ হয়।
পুলিশ কনস্টেবল জামালকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে আব্দুল করিমকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়।
বিক্ষোভকারীরা জানান, আব্দুল করিমের বিরুদ্ধে আনা অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। তারা বলেন, কোনো নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি বা মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলে মুছাপুরবাসী সেটা মেনে নেবে না। তারা আব্দুল করিমের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
স্থানীয় নেতারা বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
বিডি২৪অনলাইন/ সি/ এমকে