৮৫ সাব-রেজিস্ট্রারকে একদিনে বদলি

নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৬


দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একদিনে বদলি করা হয়েছে। তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে  এসব সাব-রেজিস্ট্রারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর