মোটরযানের ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়লো

নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৬


জরিমানা ছাড়া মোটরযানের যাবতীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত  বাড়ানো হয়েছে।   এ সময়ের মধ্যে কেবল মূল কর ও ফি পরিশোধ করে  যানবাহনের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করার সুযোগ পাবেন চালক ও মালিকরা।

এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রাহকদের সুবিধার্থে এটাই শেষ সুযোগ। তাই নির্ধারিত সময়সীমার মধ্যেই সব প্রক্রিয়া শেষ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর