নেত্রকোণার দুর্গাপুরে জাতীয়তাবাদী মহিলা দল দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ৬ সেপ্টেম্বর) শহরে বিএনপি কার্যালয়ে শত শত নারীর অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান অতিথি নেত্রকোণা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা আক্তার, বিশেষ অতিথি মমতাজ বেগম, শাহনাজ আক্তার, নাজমা বেগম, চায়না আক্তার, নুরজাহান এবং শরিফা আক্তার, কলমাকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি কলি আক্তার, মহিলা দলের আহ্বায়ক রেখা আক্তার; রাহেলা আক্তার, করুণা পাঠান ও সেলিনা আক্তার প্রমুখ।
সম্মেলনে দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি, পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণিসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, জাতীয়তাবাদী মহিলা দলকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে হলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বিএনপি। একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়তে হলে নারীদের এগিয়ে আসতে হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে