সবকিছু
বিবেচনা করেই আগামী বছরে এসএসসি পরীক্ষা রোজার পর নেওয়া হবে।
এসএসসি
রীক্ষাকে একটি
নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করছে
সরকার। এসএসসি
পরীক্ষার সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোও নির্দিষ্ট সময়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণে সামগ্রিক বিষয় বিবেচনা করা হয়েছে। আপাতত পরীক্ষাটি পেছানোর কোনো কারণ নেই।
শিক্ষামন্ত্রী বলেন, জানুয়ারিতে পরীক্ষা শুরু করলে এক মাস ধরে চলবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলবে। ফলে এ সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।
এসএসসি পরীক্ষাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসাই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে সাধারণত বর্ষা বা বৃষ্টির মৌসুমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদেশে যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যায়, তাদের ক্ষেত্রেও দেশের শিক্ষাব্যবস্থার সময়সূচির সঙ্গে বিষয়টি সমন্বয় করা হয়। সবকিছু বিবেচনায় ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হচ্ছে। তবে রমজানের কারণে ফেব্রুয়ারিতে এবার পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে