স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
৩১ অগাস্ট ২০২৬


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

সোমবার (৩১ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং হাজার ২৬৭ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এক প্রশ্নের জবাবে বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। ভোটের দিন-তারিখ জানার সঙ্গে সঙ্গে  গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর