চুয়েট শিক্ষার্থীদের ৬ বাস উপহার দিচ্ছে জসীম উদ্দিন ফাউন্ডেশন

সুলতান শাহরিয়া শাফি, চুয়েট প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৬


চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৬টি নতুন বাস উপহার দিচ্ছে আলহাজ্ব জসীমউদ্দিন ফাউন্ডেশন। বিশ্ববিদ্যালয়ের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আগামী সেপ্টেম্বর বাসগুলো চুয়েট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বাসগুলোর নাম দেশের প্রখ্যাত ছয়টি নদীর নামে রাখা হয়েছেধলেশ্বরী, চিত্রা, করতোয়া, কপোতাক্ষ, ব্রহ্মপুত্র ধানসিঁড়ি। নতুন বাসগুলো শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত-ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন ৬টি বাস যুক্ত হলে চুয়েটের মোট বাসের সংখ্যা দাঁড়াবে ১৯টিতে।

চুয়েটের ২৫ ব্যাচের শিক্ষার্থী রাফি বলেন, “ বর্তমানে অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতায়াত করতে হচ্ছে। আবার নির্দিষ্ট কিছু রুটে বাসসেবা চালু থাকায় অনেক সময় ভোগান্তিরও কারণ। নতুন বাসগুলো পাওয়ায় আশা করি আরও কিছু নতুন রুটে বাস চলাচল করবে এবং কাউকে দাঁড়িয়ে যেতে হবে না।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর