সন্দ্বীপে অস্ত্র ও মাদকসহ কারবারি আটক

শাহাদাত হোসেন (সন্দ্বীপ) চট্টগ্রাম
৩১ অগাস্ট ২০২৬

চট্টগ্রামের সন্দ্বীপে ৪৪৫টি ইয়াবা, রকেট সিগন্যাল, রকেট প্যারাসুট ফ্লেয়ার, রাবার বুলেট, তাজা কার্তুজ দুটি দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারি আটক হয়েছে।রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সন্দ্বীপ থানার আকবর হাট এলাকায়  কোস্টগার্ড পুলিশের যৌথ অভিযানে সে আটক হয়।  সোমবার (৩১ আগস্ট) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।

 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  আকবর হাট এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪৫টি ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় লাখ ২২ হাজার ৫০০ টাকা। অভিযানে একটি রকেট সিগন্যাল, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, এক রাউন্ড রাবার বুলেট, এক রাউন্ড তাজা কার্তুজ দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, আটক ব্যক্তি উদ্ধার করা আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর