মন্তব্য
সেপ্টেম্বর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম ঘোষণা করা হয়েছে। এতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের আগের খুচরা দামই বহাল থাকছে। প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা দরে বিক্রি হবে এ মাসে।
সোমবার (৩১ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ মে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। ওই মূল্যহার সেপ্টেম্বর মাসের জন্যও অপরিবর্তিত রাখা হলো।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে