মন্তব্য
মন্ত্রিসভা
বৈঠকে সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল
প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। ১ জুলাই থেকে এ পে স্কেল কার্যকর হবে।
সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হয়। মন্ত্রিসভা অনুমোদনের পর এখন প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। প্রজ্ঞাপন জারি করতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে আভাস পাওয়া গেছে।
সর্বশেষ
২০১৫ সালে সরকারের দেওয়া অষ্টম পে-স্কেল
কাঠামো অনুযায়ী,
সর্বোচ্চ বেতন (গ্রেড-১) ছিল ৭৮
হাজার টাকা ও সর্বনিম্ন (গ্রেড-২০) ৮ হাজার ২৫০
টাকা। নতুন বেতন কাঠামোতে তা গড়ে ১০০
শতাংশেরও বেশি বাড়ানোর প্রস্তাব ছিল।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে