এনবিআরে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক
৩১ অগাস্ট ২০২৬


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত যুগ্ম কর কমিশনার পদে বড় ধরণের রদবদল আনা হয়েছে। এ দুই পদমর্যাদা মিলে সংস্থাটির ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে  কয়েকজনকে  রোববার (৩০ আগস্ট) এনবিআরের পৃথক আদেশের চিঠি সূত্রে তথ্য জানা গেছে।

জানা গেছে, এসব কর্মকর্তাকে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রংপুর, যশোরসহ দেশের কর অঞ্চলে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। বদলি পদায়নের তালিকায়  অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তা এবং যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৩২ কর্মকর্তা রয়েছেন। যুগ্ম কর কমিশনার পদমর্যাদার কয়েকজনকে  বদলি পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এসব কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। নতুন কর্মস্থলে আগে থেকে কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকলে সেটাও বাতিল করা হয়েছে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর