কৃষকদের চাহিদা অনুযায়ী দেশে সারের কোনো ঘাটতি নেই। সঠিক সময়ে, সঠিক পরিমাণে ও নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছে দিতে নীতিমালা অনুযায়ী সরবরাহ ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তরে এ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, প্রশ্নটি টেবিলে উত্থাপন করা হয়।
মন্ত্রী জানান, কৃষকেরা নির্ধারিত সময়ে, প্রয়োজনীয় পরিমাণে এবং নির্ধারিত মূল্যে যাতে সার পান, সেজন্য মাঠপর্যায়ে সার বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে অঞ্চল, জেলা ও গুদামভিত্তিক চাহিদা, বরাদ্দ এবং মজুত পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হয়। কোনো এলাকায় চাহিদার তুলনায় মজুত কম থাকলে প্রয়োজন অনুযায়ী অন্য গুদাম বা অঞ্চল থেকে সার সরবরাহ করে ঘাটতি সমন্বয় করা হয় ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে