বিশেষ কমিটি গঠনের কথা জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৩০ অগাস্ট ২০২৬


বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে মন্ত্রিপরিষদে। তাছাড়া দেশের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং চীন থেকে দক্ষ শিক্ষক আনতে ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান  শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের ভিসা পেতে আগের তুলনায় সমস্যা কমেছে এখন।  সম্প্রতি চীন সফরে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ সম্ভাবনার পরিকল্পনা হয়েছে। উদ্যোগের অংশ হিসেবে শিক্ষকদের ভাষাগত দক্ষতা বাড়াতেও চীনের সঙ্গে শিক্ষক বিনিময় কর্মসূচি চালু করবে সরকার।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর