আফগানিস্তানের বিপক্ষে নতুন সিরিজ খেলবে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
২৭ অগাস্ট ২০২৬


সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকলেও অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে নতুন সিরিজের সূচি পেয়েছে বাংলাদেশ। এ সিরিজে সংযুক্ত আরব আমিরাতে একটি টেস্ট ও সাদা বলের তিনটি ম্যাচ খেলবে টাইগাররা।

আফগানিস্তান সিরিজের স্বাগতিক দল হওয়ার কারণে  ম্যাচের সিডিউল ও সাদা বলের তিন ম্যাচের সংস্করণ নির্ধারণ করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যদিও ম্যাচগুলো কোন ফরম্যাটে হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে অক্টোবর-নভেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলে এবারের চক্র শেষ করবে টাইগাররা।

 

বিডি২৪অনলাইন/এসআই/এমকে

 


মন্তব্য
জেলার খবর