পিএফএ বর্ষসেরা ফুটবলার এখন ব্রুনো

স্পোর্টস ডেস্ক
২৬ অগাস্ট ২০২৬


২০২৫-২৬ মৌসুমের পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিলেন ব্রুনো ফার্নান্দেজ। পেশাদার ফুটবলারদের ভোটে ইংলিশ ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত স্বীকৃতিটি পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠের প্রাণভোমরা  পর্তুগিজ এই তারকা।

প্রিমিয়ার লিগে গত মৌসুমে রেকর্ড ২১টি গোলে অ্যাসিস্ট করেন ব্রুনো। পাশাপাশি নিজে গোল করেন গোল। তার দুর্দান্ত পারফরম্যান্সে  তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড

এদিকে এ পুরস্কারের মধ্য দিয়ে কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে নাম লিখলেন ব্রুনো। রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার হিসেবে পিএফএ বর্ষসেরা হলেন তিনি। ইউনাইটেডে খেলার সময় ২০০৭ ২০০৮ সালে টানা দুবার পুরস্কার জিতেছিলেন রোনালদো।

 

বিডি২৪অনলাইন/এসআইএন/এমকে


মন্তব্য
জেলার খবর