সন্দ্বীপের বিভিন্ন সমস্যা তুলে ধরলেন এমপি মোস্তফা কামাল পাশা

প্রতিনিধি, বাংলাদেশ টুয়েন্টিফোর অনলাইন
৩১ অগাস্ট ২০২৬


চট্টগ্রাম- (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় সন্দ্বীপের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেছেন। সভায় সন্দ্বীপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি নৌ-যোগাযোগ, ঘাট ব্যবস্থাপনা, নদীভাঙন, বেড়িবাঁধ, পানি নিষ্কাশনসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) চট্রগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ সভা হয়।  জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।  

সভায় এমপি বলেন, এসব সমস্যা সন্দ্বীপবাসীর জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তরের সমন্বিত উদ্যোগে সমস্যাগুলোর স্থায়ী সমাধান প্রয়োজন।

এসব সমস্যা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে সন্দ্বীপ সফরের আসার আহ্বান জানান সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।

সভায় পানি সম্পদ মন্ত্রী সন্দ্বীপের সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সেই সঙ্গে সন্দ্বীপ সফর করবেন বলেও আশ্বাস দেন তিনি।

 

বিডি২৪অনলাইন/শাহাদাত হোসেন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর