মন্তব্য
দেশের গ্যাস সংকট কাটিয়ে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে। এ জন্য সময় লাগতে পারে প্রায় দুই বছর। শনিবার (১৫ আগস্ট) সিলেটে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট। সংকট মোকাবিলায় প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো জরুরি বলেও জানান তিনি।
দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে