যে কোনো নির্বাচনে ভোটের আগে প্রার্থীদের প্রতিশ্রুতি আবর্তে কেটেছে বছরের পর বছর। কিন্তু নির্বাচনের পরে জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কেউই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেনি।
ফলে নাটোরের গুরুদাসপুর উপজেলার সীমান্তবর্তী ধানুড়া পশ্চিমপাড়া থেকে আদর্শগ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচারাস্তাটি আজও পাকা হয়নি। শতবর্ষী রাস্তাটিতে ইট বিছানো তো দুরের কথা এক কোদাল মাটিও পড়েনি। এমন পরিস্থিতিতে রাস্তাটি পাকা করার দাবিতে শুক্রবার (১৪ আগষ্ট) দুর্ভোগপুর্ন কর্দমাক্ত রাস্তার পাশে দাড়িয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
এলাকাবাসী
জানান, বেহাল দশায় আক্রান্ত
এ রাস্তা দিয়ে এখনো বাধ্য হয়ে ধানুড়া পশ্চিম
পাড়া, মীর পাড়া, আদর্শ গ্রাম,ফকির পাড়া,মিল্কি পাড়া,নজরপুরসহ ৫ গ্রামের মানুষ
চলাচল করে। সেই সঙ্গে কৃষি ফসল ঘরে ওঠে আসে এ পথেই।
তাদের
কথায়, বর্ষা মৌসুমে কাদা-জল মাড়িয়ে প্রতিদিন
শিক্ষা প্রতিষ্ঠান,হাটবাজার, ইউনিয়ন পরিষদ, উপজেলা সদর, জেলা শহরে যাতায়াতকারীদের পাশাপাশি বয়স্ক মানুষ, রোগী, শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়েতে হয় এ সড়কে। রাস্তার বেহাল দশায় কোনো গাড়িচালকও আসতে চায় না।
মানববন্ধনে
দাড়ানো সত্তরোর্ধ আজগর
আলী, শিক্ষক আনোয়ার হোসেন,কৃষক হাবিল খলিফা,শিক্ষার্থী মুছা মন্ডল,তরুন আলামিন জানান, দীর্ঘদিনেও পাকাকরণ না হওয়ায় বর্তমানে
যানবাহন ও পথচারী চলাচলে
সম্পূর্ন অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় সংসদ সদস্য মো.আব্দুল আজিজ মুঠোফোনে জানান, উপজেলা প্রকৌশল কার্যালয়ের মাধ্যমে প্রয়োজনীয় সমীক্ষা শেষে দ্রুত রাস্তাটি পাকা করণের উদ্যোগ নেয়া হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে