চলতি মাসেই আরও ৫ কার্গো এলএনজি আমদানি

নিজস্ব প্রতিবেদক
১৩ অগাস্ট ২০২৬


গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চলতি আগস্ট মাসেই  আমদানি করবে সরকার। এ গ্যাস স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় কেনা হয়েছে।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) একেএম মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে  তিন ধরনের উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করছে। প্রতিটি কার্গোতে গড়ে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।

আগস্ট মাসে মোট ৯ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মধ্যে ৪ কার্গো দেশে পৌঁছেছে। বাকিগুলো এ মাসেই চলে আসবে।৯ কার্গোতে মোট এলএনজির পরিমাণ রয়েছে ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর