দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৭ জুন ২০২৬


বর্তমান সরকার দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলছে। প্রাথমিকভাবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে মোট ৬শ একর জমিতে গড়ে তোলা হচ্ছে অঞ্চল। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনাই মেগা উদ্যোগের মূল লক্ষ্য।

বুধবার (১৭ জুন) ঢাকায় সচিবালয়ে  এক ব্রিফিং- তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব . নাসিমুল গনি। তিনি জানান, প্রস্তাবিত বিশেষ অঞ্চলে প্রচলিত কাস্টমসের কঠোর নিয়মকানুন কার্যকর থাকবে না। এটি সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবে।

দেশের জ্বালানি পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব জানান, হরমুজ প্রণালি বন্ধ হওয়াতে বিভিন্ন দেশ থেকে এলএনজি, তেল আনা বিঘ্নিত হচ্ছে। এ জন্য স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে। তবে  মধ্যপ্রাচ্যের ঘটনা শিখিয়েছে- তেল কেনার প্রচলিত সিস্টেম পর্যালোচনা করা দরকার।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর