হালনাগাদ করা হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা

নিজস্ব প্রতিবেদক
০২ মে ২০২৬

রাজধানী ঢাকায় অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে ওঠার আগেই ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার ( মে) ঢাকার কাওরান বাজার এলাকায় একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরও জানান, বড় শীর্ষ সন্ত্রাসী আগের মতো  না থাকলেও তাদের সহযোগী নতুনভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করা ব্যক্তিদের নজরদারিতে রাখা হয়েছে। রাজধানীতে চাঁদাবাজি মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। গোপন নজরদারি বাড়ানোসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজধানীজুড়ে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর