গণভোটের রায় বাস্তবায়নে কয়েক মাসব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৬

সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নে কয়েক মাসব্যাপী কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।   কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকায় মহাসমাবেশ বিভাগীয় শহরগুলোতে সমাবেশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানী ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ১১দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের বিভাগীয় সমাবেশ শুরু হবে। এরপর ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহে, ১১ জুলাই রংপুরে, ১৮ জুলাই বরিশালে এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ হবে। এসব সমাবেশে সিটি করপোরেশন, বিভাগীয় শহর জেলাকে সম্পৃক্ত করা হবে।

ঈদুল আজহার কারণে মে মাসে একটি মাত্র সমাবেশ রাখা হয়েছে। ঈদের পর জুন থেকে আবারও পুরোদমে আন্দোলন সমাবেশ শুরু হবে। রাজধানী ঢাকাসহ সারা দেশে পেশাজীবী নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রাখা হয়েছে। সবশেষে আগামী অক্টোবরে রাজধানীতে মহাসমাবেশ করা হবে।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর