মন্তব্য
জনগণকে দেওয়া অঙ্গীকার সরকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বলেছেন, জনগণের অধিকার আদায়ে আর এক চুলও ছাড় নয়।
শনিবার (১১ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর-৩ আসনের নির্বাচনি সহিংসতায় আহতদের দেখতে এসে এ কথা বলেন। জামায়াত আমির বলেন, এ দেশের রাজনীতিতে অতীতেও সন্ত্রাস-হানাহানি, বিশৃঙ্খলা ছিল। কিন্তু জুলাইয়ে এত লোক প্রাণ দিলো, আরও কেন রক্ত দিতে হবে?
তিনি বলেন- আমরা আশা করেছিলাম, রক্ত দেওয়াটা ওখানেই শেষ হবে। রাজনীতির ময়দানে সুস্থতা ফিরে আসবে। রাজনীতি হবে ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। এখানে মুখ চলবে, হাত চলবে কেন? মুখ চলবে ভদ্রভাবে।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে