সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ডাকা এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচি ও গণসংযোগ, ১১ এপ্রিল দেশের সব মহানগরীতে বিক্ষোভ, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ এবং ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিনটিউটে জাতীয় সেমিনার।
মামুনুল হক বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা রকম ছলচাতুরি করছে। সুস্পষ্টভাবে মানুষের ম্যান্ডেটকে অপমাণ করেছে তারা । দায়িত্বশীল জায়গা থেকে বিরোধী দল চুপ থাকতে পারে না। ফ্যাসিবাদের এ প্রত্যাবর্তনকে রুখে দেওয়া হবে। গণভোটের রায় যেভাবে হোক কার্যকর করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে