বাকি জেলায় হামের টিকাদান শুরু হবে ৩ মে

নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২৬


হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় রোববার ( এপ্রিল) মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। এদিকে বাকি উপজেলায় এ কার্যক্রম শুরু হবে আগামী ৩ মে। ঢাকা উত্তর দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ বরিশাল জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে  আগামী ১২ মে।

রোববার ( এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে প্রথম ধাপে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, মে থেকে বাকি জেলা উপজেলাগুলোতেও পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে।

বর্তমানে দেশে দেখা দেওয়া হামের প্রাদুর্ভাবকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, হাম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা করোনার মহামারির চেয়েও কম উদ্বেগজনক নয়।

এদিকে রোববার দেশের ১৮ জেলার যে ৩০ উপজেলায় বিশেষ টিকা কার্যক্রম শুরু হয়েছে, তার মধ্যে রয়েছে রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ফুলপুর, চাঁদপুরের হাইমচর সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোণার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাগঞ্জ, নাটোর সদর এবং যশোর সদর।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর