ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছে ১১ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৬


শনিবার (৪ এপ্রিল) বিকালে রাজধানী ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

গণভোটের রায় মেনে সংবিধান সংস্কারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে তারা। বৃহস্পতিবার (২ এপ্রিল) গুলশানে জোটের বৈঠকের পর এ তথ্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এরআগে বুধবার সংসদে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে আনা মূলতবি প্রস্তাবে ‘প্রতিকার না পাওয়ার কথা জানিয়ে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে জামায়াত।

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর