সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদের ভেতরেই আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আর সংসদে এর সুষ্ঠু সমাধান না হলে বাধ্য হয়ে রাজপথে আন্দোলনে যাবে তারা।
রোববার (১৫ মার্চ) সংসদের অধিবেশন মুলতবি হওয়ার পর সংসদ ভবনের গেটে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
স্পিকারের পরামর্শ অনুযায়ী এ বিষয়ে নোটিশ দেওয়া হবে বলে জানান ডা. শফিকুর রহমান। বলেন, যেহেতু বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং স্পিকার নোটিশ দিতে বলেছেন, তাই সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি এগিয়ে নেওয়া সম্ভব। আমরা আন্তরিকভাবেই চাই সংসদের ভেতরেই এ সমস্যার সমাধান হোক। কিন্তু কোনো কারণে যদি সংসদের ভেতরে স্বাভাবিক সমাধান না পাওয়া যায়, তবে বাধ্য হয়ে রাজপথে আন্দোলনে যেতে হবে আমরা। যদিও আমরা তা চাই না।
স্বরাষ্ট্রমন্ত্রী কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, এটাকে কার্যউপদেষ্টা কমিটির বিষয় মনে করি না আমরা। এটি সরাসরি সংসদের বিষয়, আমরা চাই সংসদেই এর চূড়ান্ত সমাধান হোক।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে