শরিকদের ৭ আসন ছেড়ে দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৫

আগামী জাতীয় নির্বাচনে গণঅধিকার পরিষদসহ আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া সমমনা দলের ৭ নেতাকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বিএনপির মিত্র হিসেবে তাদের ছাড় দেওয়া এসব আসনে নিজেদের দলীয় কোনো প্রার্থী দেবে না দলটি।  

বুধবার (২৪ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

ছাড় দেওয়া ৭ নেতার মধ্যে রয়েছে- ঢাকা-১৩ আসনে  জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পটুয়াখালী-৩ আসনে  গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের  সাধারণ সম্পাদক রাশেদ খান, যশোর-৫ আসনে মুফতি রশীদ বিন ওয়াক্কাস, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না;  পিরোজপুর-১ আসনে  জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার,  ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে  গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি; কুমিল্লা-৭ আসনে  লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর