গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন বহন করতে পারবেন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা। সোমবার বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি জানান তিনি। তিনি স্পষ্ট করে বলেন, মোবাইল ফোন নিয়ে সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যায় পড়বেন না।
এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এক চিঠিতে বলা হয়, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কেবলমাত্র প্রিজাইডিং কর্মকর্তা, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং নির্দিষ্ট দুইজন আনসার সদস্য (অ্যাপ ব্যবহারের জন্য) মোবাইল ফোন বহন ও ব্যবহার করতে পারবেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে