নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই

নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের জন্য এখন ৬০ ঘণ্টারও কম সময় বাকি। ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। শঙ্কার কোনো কারণ নেই। মঙ্গলবার থেকে প্রার্থীদের নির্বাচনি প্রচার কার্যক্রম বন্ধ হবে। এতে বড় ধরনের মিছিল, মিটিং, শোডাউন অন্তর্ভুক্ত থাকছে।

এদিকে এবারের নির্বাচন দেশের ইতিহাসে ‘ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগের নির্বাচনগুলো ছিল এক ধরনের মুখি বা ‘ফেক ইলেকশন। এবারের নির্বাচন হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য। এবারের নির্বাচন দেশের রাজনৈতিক কাঠামোতে অভূতপূর্ব পরিবর্তন আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সোমবার ( ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন নিয়ে শঙ্কা না থাকার বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, আমাদের কাছে মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে।  এখানে একটি সেল নিয়মিত নজর রাখে। অন্যান্য সরকারি এজেন্সির সঙ্গে তথ্য শেয়ার করা হয়। আমাদের লক্ষ্য সুষ্ঠু আনন্দমুখর নির্বাচন নিশ্চিত করা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সচিব বলেন, পর্যন্ত মারাত্মক কোনো ঘটনা বা খবর পাওয়া যায়নি। দুটি দুর্ঘটনা ঘটেছে, যেখানে দুজনের প্রাণহানি হয়েছে। এগুলো নিন্দনীয়। তফসিল ঘোষণার পর হাদি এবং শেরপুরে ঝিনাইগাতিতে দুটি দুর্ঘটনা ঘটেছে। গোয়েন্দা নজরদারি কার্যকরভাবে চলছে। চারটি বা ছয়টি সিল এক জায়গা থেকে উদ্ধারও করা হয়েছে। পর্যন্ত বড় ধরনের কোনো ব্রিজ অব কন্ডাক্ট পাওয়া যায়নি। আচরণবিধি ভঙ্গের অভিযোগ দেখতে মাঠপর্যায়ে ইলেক্টরাল ইনকোয়ারি অ্যান্ড জুডিকেশন কমিটি, রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে বলে জানান ইসির সচিব।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতি ছাড়া চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর