৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে

নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারী ২০২৬

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোট ৬৫ থেকে ৭০ শতাংশে পৌঁছাতে পারে।  মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, দেশে বর্তমানে মোট ভোটার প্রায় ১৩ কোটি। এর মধ্যে প্রায় কোটিই তরুণ। তরুণ প্রজন্মের মধ্যে ভোট দেওয়ার স্পৃহা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি এবার।  এ ৪ কোটি তরুণের একটি বড় অংশ কেন্দ্রে উপস্থিত হলে ভোট কাস্টিংয়ের হারে বড় ধরনের পরিবর্তন আসবে। বিশালসংখ্যক তরুণকে কেন্দ্রমুখী করতে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছে  বলেও জানান তিনি।  

দেশে মোট ১৩ কোটি ভোটারের প্রায় অর্ধেকই নারী। বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে কমিশনার বলেন, প্রচার-প্রচারণা কেন্দ্রে উপস্থিতির ক্ষেত্রে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এবার সেই আগ্রহ আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোটের দিনে  নারী ভোটারদের উদ্দীপনা বজায় থাকলে সেটা মোট শতাংশে বড় প্রভাব ফেলবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর