ভারতের শীর্ষ ধনীর তালিকায় শাহরুখ খান

নিজস্ব প্রতিবেদক
৩১ অগাস্ট ২০২৪

ভারতের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ হয়েছে সম্প্রতি। এ তালিকায় সিনেমা জগতে শীর্ষে নাম এসেছে বলিউড বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ খানের।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, তালিকায় থাকা শাহরুখের সম্পদের পরিমাণ ৭ হাজার ৩০০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস’ আর আইপিএল দল ‘কলকাতা নাইট রাইডার্স’রয়েছে তার।

তালিকায় শাহরুখের পরের অবস্থানে রয়েছেন তার বন্ধু বলিউড অভিনেত্রী জুহি চাওলা। তার সম্পদের পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি রুপি। তিনি ‘কলকাতা নাইট রাইডার্স’-এর সহকর্ণধার।

ধনীদের তালিকায় হৃতিক রোশন রয়েছেন তৃতীয় অবস্থানে । তার সম্পত্তির পরিমাণ ২ হাজার কোটি রুপি। চতুর্থ স্থানে রয়েছেন বলিউড শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চন, আর পঞ্চম স্থানে রয়েছেন প্রযোজনা সংস্থা  ধর্মা প্রোডাকশনস’র মালিক প্রযোজক করণ জোহর।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর