ডিএমপিতে গ্রেপ্তার ২৩৫৭

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলনের নামে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায়  ঢাকা মহানগরের বিভিন্ন থানায় এখন পর্যন্ত  ২০৯টি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ২ হাজার ৩৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার(এডিসি) কে এন রায় নিয়তি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি থেকে জানানো হয়েছে,  গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে নাশকতায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর