জাহিদা হাসানের নতুন সিনেমায় অভিনয় করছেন অধরা

নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৪

পরিচালক জাহিদ হাসানের নতুন সিনেমা ‘ঋতুকামিনী’- এ অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা অধরা খান। এ সিনেমায় তার বিপরীতে সজল অভিনয় করছেন।

ঢাকার অদূরে পূবাইলে এ সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে, শুটিং চলবে টানা ৫ জুন পর্যন্ত। গ্রামীণ প্রেক্ষাপটে সিনেমায় দেখা যাবে অধরাকে। এরই মধ্যে ফেসবুকে  সেই লুকও প্রকাশ হয়েছে। সজল-অধরা ছাড়াও এ সিনেমায়  অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রিনা খানসহ অনেক তারকা অভিনেতা-অভিনেত্রী।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর