নোয়াখালীতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী কবিতা উৎসব

নোয়াখালী প্রতিনিধি
২২ মে ২০২৪

নোয়াখালীতে ২৩ মে (বৃহস্প্রতিবার) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী নোয়াখালী কবিতা উৎসব। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসব হবে।

উৎসবে জাতীয় পর্যায়ে কবি, ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালীর কবি এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ভারতের কবিরা অংশ নেবেন।

উৎসব উপলক্ষে বুধবার (২২ মে) এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়।  জেলা শহরের মৌমাছি কচি কাঁচার মেলা ভবনে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে নোয়াখালী কবিতা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক কবি বদরুল হায়দার জানান, বৃহস্প্রতিবার বিকেল ৩টায় শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত ও নোয়াখালীর আঞ্চলিক গান পরিবেশনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসব শুরু হবে। উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনের মধ্যে রয়েছে সেমিনার, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

বিডি২৪অনলাইন/দেলোয়ার হোসেন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর