এবার দূর্গাপূজা উপলক্ষ্যে সরকারি ছুটি একদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের এক নির্বাহী আদেশে এই ছুটির ঘোষণা দেওয়া হয়। এ ছুটির মধ্য দিয়ে ও সাপ্তাহিক দুদিনের ছুটি মিলিয়ে টানা ৫ দিন ছুটি কাটাবেন সরকারি চাকুরেরা।
এ বছর দূর্গা পূজায় পূর্বঘোষিত ছুটি হলো ২০ ও ২১ অক্টোবর (মঙ্গলবার ও বুধবার)। পরের দিন ২২ অক্টোবর অফিস খোলা ছিল। কিন্তু এরপরে ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় এ দুদিন সাপ্তাহিক ছুটি। এমন পরিস্থিতিতে ২২ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটির ঘোষণা আসায় ছুটির সংখ্যা দাঁড়িয়েছে ৫ দিনে।
এদিকে
চলতি বছর ১০ অক্টোবর হবে মহালয়া । এরপর
১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী,
১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী
এবং ২১ অক্টোবর বিজয়া
দশমী পালিত হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে