বর্তমান সরকারকে হেয়-প্রতিপন্ন করতে হৈ চৈ করে কৃত্রিম সারের সংকট তৈরি করেছে একটি রাজনৈতিক দলের কর্মীরা। সারের কৃত্রিম সংকট শোনা যাচ্ছে ওই সব জেলাতেই, যেসব জেলায় ‘বেহেশতের টিকিট’ বিক্রি করে তারা নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরের পীরগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সার নিয়ে সংকট আছে বলে মনে করি না আমি ।
মীর শাহে আলম বলেন, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর ও নড়াইল জেলায় কৃত্রিম সারের সংকট তৈরি করা হয়েছে। এসব জেলা থেকে কোন দলের নেতারা নির্বাচিত হয়েছেন, তা সবাই জানে। সারের সংকট বগুড়াতে, রাজশাহীতে, পাবনা-নাটোরে এবং সিলেট বিভাগেও নেই বলে দাবি করেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে