ভারতে
আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারটিকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয়
বিষয় হিসেবেই দেখছে সরকার। তৃতীয় পক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রয়োজন নেই এ ক্ষেত্রে। শেখ হাসিনাকে ফেরত চায় সরকার। এ বিষয়ে ভারতের
সঙ্গে যোগাযোগ ও আলোচনা চলছে।
মঙ্গলবার
(২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন
প্রধানমন্ত্রীর
তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা
ডা. জাহেদ উর রহমান।
তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ও মামলার বিষয়ও আলোচনায় রয়েছে । ভারতের হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকেও শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। সরকারের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের আলোচনাতেও বিষয়টি তোলা হচ্ছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে