মাদক
ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোরভাবে
আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে মাঠ পযায়ের পুলিশকে।
সেই সেঙ্গ অপরাধীর
ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা না করে একমাত্র পরিচয় অপরাধী হিসেবে দেখতে বলা হয়েছে। পাশাপাশি
কিশোর অপরাধীদের
বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে উল্লেখ করে আইজিপি বলেন, মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভায় আগস্ট মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলাসহ মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি এবং সাজার হার নিয়ে আলোচনা হয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে