কোরআন তেলাওয়াতে পাবনায় শ্রেষ্ঠ তামান্না

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪

জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায়  কোরআন তেলাওয়াতে পাবনার জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে ভাঙ্গুড়া উপজেলার তামান্না তাবাসসুম।  বুধবার (১৭ এপ্রিল) পাবনা মডেল মসজিদ মিলনায়তনে প্রতিযোগিতা শেষে তার হাতে পুরস্কার ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

তামান্না তাবাসসুম উপজেলার হাজী গয়েজ উদ্দিন মহিলা ফাজিল মাদরাসার  নবম শ্রেণির শিক্ষার্থী, উপজেলার ভবানীপুর গ্রামের তিতুমীর জিহাদীর মেয়ে ও উপজেলার বিশিষ্ট আলেম মরহুম রমজান আলী জিহাদীর নাতনি। জেলায় শ্রেষ্ঠ হওয়ার আগে  উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সে।

এদিকে জেলা পর্যায়ে প্রতিযোগিতার অনুষ্ঠানে পাবনা ইসলামিক ফাউণ্ডেশনের  উপপরিচালক মো. রিয়াজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তামান্না তাবাসসুম এ কৃতিত্বের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জানায়, আগামী ২২ এপ্রিল অনুষ্ঠেয় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা রাজশাহীতে অংশ নেবে। বিজয়ের ধারাবাহিকতা  বিভাগীয় পর্যায়েও  ধরে রাখতে সবার দোয়া চেয়েছে সে।

 

 

বিডি২৪অনলাইন/মনিরুজ্জামান/সি/এমকে

 

 

 

 



মন্তব্য
জেলার খবর