ইসরায়েলকে আরও সতর্ক হওয়ার আহ্বান বাইডেনের

নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৩

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ১৯ হাজার ফিলিস্তিনি। এ আগ্রাসনের ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়লেও হামলা চালিয়ে যাওয়ার কথা বলছে ইসরায়েল। এদিকে সেখানে বেসামরিক মানুষের জীবন রক্ষায় ইসরায়েলকে ‘আরও সতর্ক ও যত্নবান’ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের এ ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর স্থল যুদ্ধের মাত্রা কমিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে বাইইডন এ আহ্বান জানালেন। বাইডেন বলেছেন, কীভাবে বেসামরিক মানুষের জীবন বাঁচাতে পারে সেদিকে মনোযোগী হোক ইসরায়েল। হামাসকে নির্মূলের কাজ বন্ধ করা যাবে না, তবে আরও সতর্ক হতে হবে তাদের।

এদিকে গাজায় যুদ্ধের টাইমলাইন সম্পর্কে হোয়াইট হাউস মিশ্র বার্তা পাঠিয়েছে ইসরায়েল। যুদ্ধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে, এমনটাই জানিয়েছেন ইসরায়েলের এক জ্যেষ্ঠ মন্ত্রী।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে টানা দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল।  এ পরিস্থিতিতে জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়েছে।

 

বিডি/আই/এমকে

 


মন্তব্য
জেলার খবর