নতুন পে-স্কেলেই বেতন-ভাতা পাবেন বেসরকারি শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬

 

সদ্য ঘোষিত নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ বিষয়ে তাদের অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না। সরকারি চাকুরেদের জন্য ঘোষিত গেজেটই এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

শিক্ষা সচিব জানান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার জটিলতা সমাধানেও উদ্যোগ নিয়েছে সরকার। এখন শিক্ষক-কর্মচারীরা অর্থ পেতে শুরু করেছেন। বর্তমান সরকার ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর