৭ ধাপে ইউপি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৬


আগামী ১২ নভেম্বর শুরু হবে ইউনিয়ন পরিষদ (ইউপি)। সব মিলে ৭ ধাপে এই স্থানীয় সরকার নির্বাচন শেষ করবে নির্বাচন কমিশন ( ইসি)।  নির্বাচন সুষ্ঠু ও সার্বজনীন করতে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে  আলোচনা করবে নির্বাচন কমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার জানান, দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপে ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ধাপে আগামী ২৭ মে ভোটগ্রহণ হবে। দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপিতে ভোট হবে। এ সিদ্ধান্ত কমিশন প্রাথমিকভাবে গ্রহণ করেছে।

কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী- পুরো কার্যক্রমের তৃতীয় ধাপে নিবন্ধিত দলগুলোর সঙ্গে এ ধারাবাহিক সংলাপে  ইসি বসবে বলে জানা গেছে। এর আগে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের  জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান,  নির্দিষ্ট সময়ের মধ্যে আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্ধারিত সময়ে ভোট আয়োজনের ক্ষেত্রে কোনো আইনি বা কার্যগত জটিলতা থাকবে না।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর